April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু গ্রেফতার

উপজেলা,প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুল ইসলাম মজনুকে (৭০) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মো: আজিজুল ইসলাম মজনু সীমাবাড়ি ইউনিয়নের মৃত আকিমুদ্দিনের ছেলে। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বিএনপির অফিস ভাংচুরের মামলায় তদন্তে আওয়ামী লীগ নেতা মজনুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Viewed 8600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!