September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, অব্যাহতিপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।

বুধবার (৩০ জুলাই) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ এই আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার আদেশ বৈধ নয়। ফলে তারা আগের মতই স্বপদে বহাল থাকবেন।

স্বপদে পুনর্বহাল হওয়া অন্যান্য নেতারা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দীন জসিম ও দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান।

Viewed 7550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!