September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নির্বাচন নিয়ে নানা অজুহাত দিচ্ছে কিছু রাজনৈতিক দল: ফারুক

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে, তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দাঁড় করিয়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামের বন্ধুরা এক সময় আমাদের পাশে ছিলেন। আমরা কাউকে অবহেলা করতে চাই না, কিন্তু যখন বাংলাদেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, তখনই নানা বাহানায় নির্বাচনের বিরোধিতা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কেউ বলছে পিআর দরকার, কেউ বলছে সংবিধান সংশোধন ছাড়া নির্বাচনে যাবে না। এইসব অজুহাত ভিত্তিহীন।

Viewed 7300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!