September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সোনাতলায় বাঙালি নদী থেকে ভাসমান অবস্থায় এক মৃতদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি,সোনাতলা,বগুড়াঃ বগুড়া সোনাতলা উপজেলায় বাঙালি নদী থেকে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৮ টায় সোনাতলা সদর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া বাঙালি নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষ ব‍্যক্তির বয়স অনুমানিক (৩২) বছরের লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনগণ ৯৯৯ ফোন দিয়ে সোনাতলা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবী অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে মৃত‍্যুর সঠিক কারন নির্নয়ের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণের করা হয়েছে।

Viewed 10100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!