লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র
ডেস্ক রিপোর্ট : ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, গতকাল জানিয়েছে ইএসপিএন। আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই তিন দেশের ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ।
এমবাপ্পেই রিয়ালের নতুন ‘১০ নম্বর

ইএসপিএন ও টিউডিএন’মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহরও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ভেগাসকেই বেছে নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী ও বিশ্বকাপের দলগুলোর অনুশীলনের জন্য মেক্সিকোকে বেছে নেওয়ার পক্ষে প্রচারণা চালানো পেদ্রো চেদিল্লো সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ভেগাসেই ড্র অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি, ‘আমার ভুল না হলে ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ড্র অনুষ্ঠিত হবে। আমার মনে হয়, এটা ভেগাসেই অনুষ্ঠিত হবে এবং পাচুকা শহরের বিষয়ে তথ্য দিতে আমাদের সেখানে থাকতে হবে।’
Viewed 7850 times
