September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চাঁদপুরের বিএনপির ৩ নেতা বহিস্কার

ডেস্ক রিপোর্টঃ চাঁদপুর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

 

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

বহিষ্কৃতরা হলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া।

 

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই তিনজনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

এদিকে, বহিষ্কৃত তিন নেতার মধ্যে আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।

Viewed 10800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!