August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ডেস্ক রিপোর্ট : জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। গত কয়েক দিনের মতো আজও সহনীয় পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস। তবে, সহনীয় পর্যায়ে থাকলেও মঙ্গলবারের তুলনায় বুধবার রাজধানী শহরের বাতাসে বেশি পরিমাণে ক্ষতিকর কণা পাওয়া গেছে।

তবে সম্প্রতি বৃষ্টির ফলে শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এই স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, ১৩৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় প্রদেশ এবং পঞ্চম অবস্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৩৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Viewed 9550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!