August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

ক্রিয়া প্রতিবেদকঃ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের উদ্বোধন হয়েছে ।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

 

এসময় বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ,কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ,খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মুঘল, হাসান মোল্লা শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিল রহমান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে ৪১-২৬ পয়েন্টের ব্যবধানে বিশাল জয় পায় বগুড়া জেলা দল। নারীদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ না আসায় বগুড়া জেলা নারী কাবাডি দলকে বিজয়ী ঘোষনা করা হয়। রাজশাহী বিভাগের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।

Viewed 6550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!