August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

উপজেলা প্রতিনিধি ধুনট বগুড়াঃ

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত জাহিদুল ইসলাম একই গ্রামের আলিমুদ্দিন ওরফে পলান শেখের ছেলে। স্থানীয়রা জানায়, জাহিদুল ব্যাটারিচালিত অটোভ্যান চালানোর পাশাপাশি বিভিন্ন হাট-বাজারে শরবত বিক্রি করতেন।

 

অন্যান্য দিনের মতো আজ সকালে ব্যবসা প্রতিষ্ঠানে রাখা শরবত বিক্রির কাঁচামাল বের করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মথুরাপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত জাহিদুলের দেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Viewed 8300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!