August 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘অস্বচ্ছল রোগীদের সেবা দিয়ে যাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন’

ডেস্ক রিপোর্টঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে মঙ্গলবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার পাঁচ শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ।

তিনি বলেন, উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব।

মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ও স্থানীয় বিএনপি নেতাদের ধন্যবাদ জানান।  ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

Viewed 7950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!