September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে সুযোগ পাওয়া বাংলাদেশ গ্রুপপর্বের ড্র-তে কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশের মেয়েরা গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে। তিন দলই র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে।

২০২৬ সালের ১ থেকে ২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের এবারের আসর। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার জমকালো ড্র। প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ড্র অনুষ্ঠানে।

এএফসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারিত চতুর্থ পটে ইরান ও ভারতের সঙ্গে ছিল বাংলাদেশ। সে পট থেকে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে নাম ওঠে বাংলাদেশের নাম। এরপর একে একে সেখানে যোগ হয় উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া।

‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ইরান। ‘সি’ গ্রুপে আছে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে।

Viewed 8500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!