September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সই করা চিঠিটি রোববার (২৭ জুলাই) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

Viewed 7750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!