September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভারতের সেরা তারকা কে, জানালেন শাস্ত্রী

স্পোর্টস ডেস্কঃ  ক্রিকেট বিশ্বের এই সময়ের সেরা দলগুলোর মধ্যে অনত্যম ভারত। যে কারণে বিশ্বের সেরা তারকাদের লিস্ট করলে উঠে আসে ভারতীয় তরকাদের নাম। ক্রিকেট রাজনীতি এবং মাঠের ক্রিকেটে আধিপত্য বিস্তার করছে ভারত।

 

ভারতের সেরা পারফর্মার কে? এমন প্রশ্নের উত্তর বলতে গিয়ে নির্দিষ্ট করে একজনের নাম বলা মুশকিল। তাইতো ভারত সেরা একাধিক তারকার নাম জানালেন দলটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।

 

সম্প্রতি একটি অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল ভন ও অ্যালিস্টার কুকের সঙ্গে আলাপরত ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। সেই আলোচনায় রবি শাস্ত্রী নিজের পছন্দের সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটারের নামও প্রকাশ করেন।

 

সেই তালিকায় রবি শাস্ত্রী যুগভিত্তিক বাছাইয়ে ৭০ দশকের তালিকায় রাখেন সুনীল গাভাস্কারকে। তিনি ১৯৭০ সালের দিকে মাঠের ক্রিকেটে আধিপত্য বিস্তার করেন।

 

এরপর ১৯৮০ সালের দিকে ভারতীয় ক্রিকেট মাঠে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলেন কপিল দেব। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ জিতে ভারত।

 

সুনীল গাভাস্কার এবং কপিল দেবের পর ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হন শচীন টেন্ডুলকার। তিনি সেঞ্চুরির সেঞ্চুরি করে কিংবদন্তি হয়ে আছেন। তাকে ৯০ দশকের সেরার তালিকায় রাখেন শাস্ত্রী।

 

শচীনের পর ভারতের আরেক সুপারস্টার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ২০০০ সালের সেরা তারকা বলছেন শাস্ত্রী। আর বর্তমান সময়ে ভারতের সেরা তারকার তালিকায় শাস্ত্রী রাখেন বিরাট কোহলিকে।

 

বুমরাহের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে আশাবাদী শাস্ত্রী। তবে সেরা তালিকায় রেখেছেন শুধুমাত্র যাদের ক্যারিরিয়ার প্রায় শেষ বা শেষ হয়ে গেছে তাদেরই।

Viewed 13600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!