বগুড়ায় গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ‘জুলাই সমাবেশ’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে শনিবার (২৬ জুলাই) বগুড়ায় ‘জুলাই সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫ টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান।
গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলা কমিটির আহবায়ক এএমজেড শাহরিয়া জুহিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির রহমান, আবু বকর সিদ্দিক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহিত তাকী, গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলার সদস্য সচিব সৈকত আলী, জুলাই আহতদের মধ্যে নাইম ইসলাম, মিরাজ, কামরুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলার মুখপাত্র মো. মারুফ হোসেন তামিম।
Viewed 7250 times



