September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শেরপুরে গ্রিল গেটের চুরি : ওই বাড়িটার সদস্য আহত 

শেরপুর উপজেলা প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি বাড়ির লোকজন অজ্ঞান থাকায় ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বাড়ির মালিক ইউসুফ মাস্টারসহ পরিবারের ১০ দিনের শিশুসহ ৪ জন অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি।

অজ্ঞান ব্যক্তিরা হলেন, ইউসুফ আলী মাস্টার (৪০), স্ত্রী শাপলা খাতুন (৩৫), মেয়ে রোমান ও ১০ দিন বয়সের শিশু বাচ্চা।

রবিবা ২৭ জুলাই দিবাগত রাতে ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাওয়া-দাওয়ার পর বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়ে। পরে সকালে এলাকার লোকজন জানতে পারে আহতদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেয়ে রোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০ দিনের শিশু বাচ্চাসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত।

Viewed 6400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!