September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাসচাপায় অটোরিকশায় নিহত, আহত ৩

ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের টঙ্গীতে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

শনিবার (২৬ জুলাই) ভোরে টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিমতলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোরিকশাচালক শাহিন মিয়া (৪৫) গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের নন্দিবাড়ি এলাকার মৃত বদিউল আলম বেপারীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, যাত্রী নিয়ে ভোর ৫টার দিকে নন্দিবাড়ি থেকে টঙ্গী স্টেশন রোডের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। তিন চাকার যানটি নীমতলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিলাস পরিবহণের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালকসহ দুজনকে গুরুতর দেখে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহিন মারা যায়। গুরুতর আরেকজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বাকী দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

নিহত শাহিনের মামাতো ভাই আল আমিন বলেন, ভাইয়ের দুটি সন্তান রয়েছে।

Viewed 10000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!