August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চলন্ত ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১

ডেস্ক রিপোর্টঃ পাথর ও বালুবোঝাই দুটি ট্রাক যাচ্ছিল নওগাঁর দিকে। যান দুটি রাজশাহী-নওগাঁ মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে পৌঁছালে পাথরবোঝাই ট্রাকটি সামনে থাকা বালুবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই রাস্তা পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। প্রাণ হারান এক ট্রাকের হেলপার।

শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপারের নাম শ্রাবণ (২২)। তার বাড়ি রাজশাহী পবা এলাকায়।

রাজশাহীর মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী পাথর ও বালুবোঝাই দুটি ট্রাক আগে পিছে যাচ্ছিল। যান দুটি চৌদ্দমাইল নামক স্থানে পৌঁছালে পাথরবোঝাই ট্রাকটি বালুর ট্রাককে ধাক্কা দেয়।  এতে দুটি ট্রাকই সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।  এতে পাথরবোঝাই ট্রাকের হেলপার শ্রাবণ ঘটনাস্থলে প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশটি নওগাঁর মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Viewed 7900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!