বগুড়ায় জামায়াত যুব ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহর জামায়াতে ইসলামী যুব ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এদিন জনসাধারণের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন নেতারা।
শুক্রবার সকালে শহরের ২ নম্বর ওয়ার্ড যুব ইউনিটের উদ্যোগে সুবিল মসজিদ এলাকায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ২ নম্বর ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি অধ্যাপক নামিরুল হক জর্জিস, যুব বিভাগের সভাপতি আল মামুন রাসেল, সেক্রেটারি আবু সুফিয়ান লিখন, যুবনেতা সাব্বির হোসেন, সুমন ফকির, মিনহাজ আহম্মেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, সামী প্রমুখ।
বগুড়া।
২৫ জুলাই
Viewed 6650 times


