September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নাটোরে ট্রাকচাপায় পাঁচ নারীসহ নিহত ৬

ডেস্ক রিপোর্ট : নাটোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের চাপায় মাইক্রোবাসের ছয়যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আইড়মারী ব্রিজ এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসকে চাপা দেয় মালবোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থালে মাইক্রোবাসের পাঁচ যাত্রী মারাা যান। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Viewed 8500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!