May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শেরপুর থানা পুলিশের উপরে হামলা ৪ পুলিশ সদস্য আহত :হামলাকারীরা গ্রেফতার 

উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ সোমবার ২১ জুলাই শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা সংলগ্ন দহ পাড়ার সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এজাহারভুক্ত আসামিকে শেরপুর থানা পুলিশ গ্রেফতার করতে গেলে আসামীর স্ত্রী, ছেলে, ছেলের বউ ও প্রতিবেশীরা অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা করে। আসামিকে পালিয়ে যেতে সাহায্য করে।

৪ জন পুলিশ সদস্য আহত, আহতরা হলেন, এসআই সারাফত আলী, কনস্টেবল সিরাজুল ইসলাম, কনস্টেবল নুরুন্নবী, কনস্টেবল আইনুল।

হামলার ঘটনার সাথে জড়িত থাকায় আসামীর স্ত্রী, ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Viewed 15950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!