September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি,বগুড়াঃ  বগুড়ার শহরের সেউজগাড়ী পালপাড়ায় একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

 

নিহত তারিকুল ইসলাম তোহা (১৮) বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। সে বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

Viewed 14000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!