August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী গণসংযোগ করলেন সাবেক এমপি মোশারফ

উপজেলা প্রতিনিধি,নন্দীগ্রাম,বগুড়াঃ নন্দীগ্রামে নির্বাচনী গণসংযোগ করলেন সাবেক এমপি মোশারফ

বগুড়া নন্দীগ্রামে নির্বাচনী গণ-সংযোগ করেছে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

বিজ্ঞাপন

 

শুক্রবার (১৮ ই জুলাই ) বিকেলে নন্দীগ্রাম নির্বাচনী এলাকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পথচারী, ভ্যান চালক, রিক্সা চালক, ব্যাবস্যা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে গণসংযোগ করেন তিনি।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু প্রমুখ।

Viewed 17150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!