বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ বগুড়াঃ
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২১৮ পিস ইয়াবা ও নগদ ৩১ হাজার ৬০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃতঃ হাতেম আলীর ছেলে মো. হান্নান (৪৫) বলে জানা যায়।
Viewed 6850 times


