May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের যৌথ বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি শেরপুর, বগুড়াঃগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর শহরের শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর, ধুনট মোড় রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও কিছু অপশক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর তারই অংশ। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ইসলামী দলের নেতারা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও বগুড়া-৫ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাছিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, শহর শিবিরের সভাপতি রাফি প্রমুখ।

Viewed 6200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!