বগুড়ায় নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত
উপজেলা প্রতিনিধি,নন্দীগ্রাম, বগুড়াঃ
বগুড়ার নন্দীগ্রাম যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আপন দুই ভাইয়ের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের (টিটিগাড়ী) শহরকুড়ি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৬০), এবং তার ভাই মোঃ ইদ্রিস আলী (৫৫)।
সোমবার (১৪ই জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শহড়কুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো, মাসুদুর ফাহিম।
প্রাপ্ততথ্যে জানা গেছে, প্রয়োজনীয় কাজ শেষে নন্দীগ্রাম থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। এমতাবস্থায়, রাজশাহী গামী যাত্রীবাহী বিআরটিসি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো: মাসুদুর ফাহিম জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জরিত ঘাতক বাস পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Viewed 6100 times


