August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ফেন্সিডিল কারবারির কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ায় ফেন্সিডিল কারবারী জয়পুরহাটের আমিনুল ইসলাম লাবুর ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম করাদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ সোমবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং- ২ এর বিচারক ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন।

দন্ডাদেশ প্রাপ্ত আমিনুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগরের মৃত মোজাম্মেল হক দেওয়ানের ছেলে। এই মামলার অপর ২ আসামি সোহেল রানা কুশুম এবং মোঃ বাবু’র বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেন বিচারক।
মামলা সূত্রে জানাগেছে, গত ২০১৪ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে দুপচাঁচিয়া থনার এস আই সোহেল রানা গোপন সুত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দপচাঁচিয়া উপজেলার আক্কেলপুর হতে দুপচাঁচিয়াগামী সড়কের মাস্টারপাড়ার জনৈক আক্কাস আলীর চাতালের সামনের সড়কে একটি টিভিএস মোটর সাইকেলের গতিরোধ করে। এরপরে ওই মোটর সাইকেলের চালক সাজাপ্রাপ্ত আসামিআমিনুল ইসলাম লাবুকে আটক করে তার হেফাজতে বিশেষ কায়দায় রাখা ৯৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা এস আই আব্দুস সবুর ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জান্নাত নীলা এবং আসামি পক্ষে এড. কামাল উদ্দিন ও এড. ফয়জুর রহমান চৌধুরী।

Viewed 11900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!