May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাড়ির পাশে পড়ে থাকা বস্তার ভেতরে মিলল নিখোঁজ নাবিলার মরদেহ

ডেস্ক রিপোর্টঃ গত ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেড়িয়েছিল গাজীপুরের ধীরাশ্রমের নাবিলা কানিজ নাবা। এরপর থেকেই নিখোঁজ ছিল ৪ বছর বয়সী এই শিশু। এ ঘটনার ৫ দিন পর তার বাড়ির পাশে থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নাবিলার চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে।
নিহতের মা খাদিজা বেগম বলেন, আমরা এলাকায় মাইকিং করেছি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো খবর পাইনি। আজ বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাবিলার মরদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসীও।
জানা গেছে, বাবা বিদেশ থাকায় দুই কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস খাদিজা বেগমের। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান। এলাকাবাসীর প্রশ্ন, অবুঝ শিশুরও কি শত্রু হয়?
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মেয়েটিকে কেউ হত্যা করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Viewed 5400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!