August 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সারিয়াকান্দির দুটি পয়েন্টে যমুনা নদীর তীব্র ভাঙন

উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি,বগুড়াঃ

সারিয়াকান্দির যমুনা নদীর ডানতীর এবং বামতীরের দুটি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বামতীরের একটি গ্রামের ৩৫০ মিটার এলাকায় নদী ভাঙনে ২০টির বেশি পরিবারের বসতভিটা যমুনায় বিলীন হয়েছে। ডানতীরের একটি পয়েন্টে ৫০০ মিটার এলাকায় তীব্র ভাঙনে শত বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। ভাঙন মোকাবিলায় ভাঙন কবলিত এলাকায় জিও এবং টিও ব্যাগ ফেলছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
বগুড়া সারিয়াকান্দির একটি ঐতিহ্যবাহী গ্রাম চালুয়াবাড়ী ইউনিয়নের মানিকদাইড়। এ গ্রামে তিন হাজারের বেশি পরিবারের বসতি ছিল। গ্রামটি যমুনা নদীর বামতীরে অবস্থিত। গত ২০০৪ সাল থেকে এ গ্রামে যমুনা নদীর ভাঙন শুরু হয়। ভাঙন তীব্র আকার ধারণ করে ২০১০ সালের পর থেকে। গ্রামটির পাঁচতলাবিশিষ্ট কমিউনিটি ক্লিনিক গত ২০১৬ সালে যমুনায় বিলীন হয়ে গেছে।
এ গ্রামের উত্তর টেংরাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০৮ সালে, চরচালুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১১ সালে এবং মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় গত ২০১৫ সালে ভাঙনের শিকার হয়, যা এখন অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গত কয়েক বছরে প্রায় ১০ থেকে ১২টি মসজিদ যমুনায় বিলীন হয়েছে। এ গ্রামের দু’টি গুচ্ছগ্রাম ২০১৭ সালে এবং একটি বিশালাকার আশ্রয়ন প্রকল্প গত ২০১৬ সালে যমুনা নদীতে বিলীন হয়েছে।

Viewed 5650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!