September 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি,বগুড়াঃ

বগুড়া সারিয়াকান্দিতে সজিব মিয়া (২৪) নামে একজন যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সজিব উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকার শরিফ উদ্দিনের ছেলে। রবিবার(১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সজিব মিয়া ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তারা দুই ভাই। বড় ভাই গত ২০১৯ সালে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সজিবের মা মিষ্টি খাতুন গত ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা গেছেন। গত শনিবার রাতে সজিব রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পরেছিল। এরপর আজ শনিবার সকালে রাস্তার ধারে তার বাড়ির প্রবেশপথে সজিবের মৃতদেহ পরে থাকতে দেখে স্হানীয় এলাকাবাসী। স্থানীয়দের ডাকাডাকির পর তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে। পরে তারা বিষয়টি সারিয়াকান্দি থানাকে অবহিত করে। এরপর সারিয়াকান্দি থানার পুলিশ রবিবার সকাল ৯ টার দিকে সজিবের লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসে।

Viewed 6250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!