বগুড়া মালতীনগর শান্তিবাগ থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রকি মিয়া গ্রেফতার
স্টাফ রিপোর্টার বগুড়াঃমোঃ রকি মিয়া (২২), পিতা মোঃ মাহাবুব, সাং- করিমপাড়া, থানা গাবতলী, জেলাঃ বগুড়া ভিকটিম মোছাঃ মিম আক্তার (১২), পিতা মোঃ মোনারুল ইসলাম, সাং- করিমপাড়া, গাবতলীকে বেস কিছুদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্তপ্ত করে আসছিল। এরইমধ্যে গত ১৩ জুন একই পাড়াস্থ তার বান্ধবী মোছাঃ চাঁদনী আক্তার (১২) এর বাসায় রাত্রি যাপনের উদ্দেশ্যে রওনা করিলে ১নং আসামী মোঃ রকি মিয়া (২২) এর বসত বাড়ীর উঠান অতিক্রম করার সময় তাকে একা পেয়ে পিছন থেকে ভিকটিমের মুখ হাত দিয়ে চেপে আসামীর শয়ন কক্ষে নিয়ে মুখ বেধে আটকে রেখে একাধিক বার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আসামী ভিকটিমকে তার বাড়ীর শয়ন কক্ষের বাহিরে বের করে দেয়। উক্ত ঘটনাটি আশে পাশের লোকজন জেনে গেলে আসামীগণ ভিকটিমের পরিবারকে মামলা না করার জন্য হুমকি এবং চাপ প্রয়োগ করতে থাকে। পরবর্তীতে ভিকটিমের চাচী বাদী হয়ে বগুড়া জেলার গাবতলী থানায় এজাহার নামীয় ২ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। বগুড়া গাবতলী মডেল থানার মামলা নং-১৭ তারিখ-১৫/০৬/২০২৫ ইং ধারা-নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০।
Viewed 5000 times



