September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কোভিড হাসপাতাল নির্মাণে দুর্নীতি, দুইজনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্টঃ বিশ্বব্যাংকের অর্থায়নে মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীর ও বেসরকারি প্রতিষ্ঠান এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার মামলাটি করা হয়। আসামিদের বিরুদ্ধে ৩ কোটি টাকার বেশি দুর্নীতি চেষ্টার অভিযোগ আনা হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ডা. ইকবাল কবীর অনুমোদনকারী কর্তৃপক্ষের লিখিত অনুমোদন বা ওয়ার্ক অর্ডার ছাড়া কেবল মৌখিক নির্দেশের মাধ্যমে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে হাসপাতালের ৬ষ্ঠ তলায় কাজ করার দায়িত্ব দেন। এই কাজের বিপরীতে প্রতিষ্ঠানটি বিল করেছিল ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা। হাসপাতালের পরিচালক হয়ে এই বিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়। কিন্তু নিরপেক্ষ প্রকৌশলীর যাচাই অনুযায়ী প্রকৃত কাজের মূল্য নির্ধারিত হয় মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। ফলে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা ২৮ পয়সা অতিরিক্ত বিল দেওয়ার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে।

Viewed 6000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!