শাজাহানপুরে খোট্টাপাড়ায় সক্রিয় প্রতারকচক্র, নুপা ও তার স্বামীর বিরুদ্ধে স্থানীয় বিএনপির তীব্র প্রতিক্রিয়া!
উপজেলা প্রতিনিধঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নে নুপা ও তার স্বামীকে ঘিরে গঠিত একটি প্রতারকচক্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিএনপি। দলীয় পরিচয় ভাঙিয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে পোস্টার ছেঁড়াসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে প্রতারকদের ছাপানো ভুয়া দাওয়াতপত্র ও পোস্টার ছিঁড়ে অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ও বর্তমান সভাপতি এনামুল হক শাহীনের পরামর্শে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।
মো. শফিকুল ইসলাম বলেন,
“নুপা ও তার স্বামী দীর্ঘদিন ধরে কখনো শেখ রেহেনা, আবার কখনো বিএনপি নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে প্রতারণা করে আসছে। তারা বিএনপির কেউ নন। অথচ দলের শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, যা চরম অপকর্ম।”
তিনি আরও বলেন,
এই প্রতারকদের ফাঁদে পড়বেন না। তাদের থেকে সাবধান থাকুন। দল ও জনগণের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
স্থানীয়রা জানান, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আর্থিক সুবিধা নিয়ে এই চক্রের সাথে যুক্ত হয়ে প্রতারণায় সহায়তা করছে। তারা দ্রুত এই প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Viewed 5750 times


