September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আবারো বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্টঃ দেশের বাজারে নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়েছে। এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়েছে। সেই কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১৭ টাকা।
তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ৪৪৯ টাকা ও ১৮ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় এক হাজার ৫৮৬ টাকা।

Viewed 11250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!