নন্দীগ্রামে ৭০ গ্রাম হেরোইনসহ প্রাইভেট কার ও তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিহাবুল্লাহ মারুফ স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ডিবির একটি দল নন্দীগ্রামের রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে সবুজ, জোকা মোল্লাপাড়ার মো. শিবলু (২৮), ও বেতগাড়ি লিচুতলা গ্রামের শেখ রিয়াজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)। তিনজনই শাহজাহানপুর উপজেলার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Viewed 9650 times


