শেরপুরের ছোনকা বণিক সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা
শেরপুর উপজেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ছোনকা বণিক সমবায় সমিতির দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে সমিতির নিজস্ব কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সমিতির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল।
এতে সভাপতি হিসাবে ইয়াকুব আলী রাঙা ও সাধারণ সম্পাদক হিসাবে আবু সাঈদ ফকিরের নাম ঘোষণা করা হয়। এসময় সমিতির উপদেষ্টা খায়রুল আলম বুলবুল, আব্দুল হাই সিদ্দিকী, নজরুল ইসলাম জাকি, শামীম আহম্মেদ, শাহ মাহমুদ, আব্দুল হামিদ, মোখলেছার রহমান, শাহাদাতুল বারী রুবেল, আব্দুল হান্নানসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Viewed 6800 times



