August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বরখাস্ত

স্টাফ রিপোর্টারঃ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে অনেক পুলিশ সদস্য কর্মস্থলের যোগদান করার পরে ছুটি না নিয়ে উধাও হয়ে গেছেন। কর্মস্থলে যোগ না দেওয়া এক পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় এ পর্যন্ত ১৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে সই করেন উপস্থিত নাসিমুল গণি।

প্রজ্ঞাবনে জানা যায়, বগুড়া পরে ও সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় সংযুক্ত আরিফুর রহমান মন্ডল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত আছে।

 

সরকারি চাকরী বিধিমালা অনুযায়ী ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ি আরিফুর রহমান মন্ডল যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকেই সরকারি চাকরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন খোরপোশ ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

Viewed 17450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!