September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে ছাত্রলীগের সাবেক নেতা সেলিম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,শাহাজাহানপুর,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর থানার একটি চাঞ্চল্যকর হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামী মোঃ সেলিম রেজা (৩২)–কে গ্রেফতার করেছে পুলিশ।

 

তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। পিতা মোঃ আব্দুস সামাদ, মাতা মোছাঃ আঙ্গুরী বেগমের পুত্র সেলিম রেজা বড়পাথার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

 

মামলা নম্বর-০১, তারিখ-০১/১১/২০২৪, জিআর নম্বর-৩২৪/২০২৪; যেটিতে ১৮৭৮ সালের Arms Act, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং ১৯০৮ সালের Explosive Substances Act-এর ৩/৪ ধারা যুক্ত রয়েছে।

 

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন মোবারক মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Viewed 14750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!