September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯২ ও মৃত্যু ২

ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯২ জন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে বরিশালের একজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৭ জন।

এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৮ হাজার ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের।

Viewed 7900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!