September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাহজাহানপুরে দস্যুতা করতে গিয়ে হাফ-ডজন মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

শিহাবুল্লাহ মারুফ,বগুড়াঃ  বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দস্যুতা করতে গিয়ে মো. আকাশ সরকার (২২) নামে এক যুবককে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আকাশ সরকার বগুড়া সদর থানার মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলার অভিযোগ রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাকিব (২০), পিতা মো. মানিক মিয়া, বর্তমানে জামিল নগর, ৮ নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা এলাকায় বসবাস করেন।

গত ৮ জুন ২০২৫, রাত আনুমানিক ১০টায় রাকিব ও তার বন্ধু মো. লিটন শহরের সাতমাথা এলাকা থেকে একটি অটোরিকশায় মালগ্রাম যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক তাদের বলকা ছ’মিলের সামনে নামিয়ে দিয়ে চলে যায়।

 

রিকশা থেকে নামার পরপরই এক অজ্ঞাতনামা ব্যক্তি সুইচ গিয়ারযুক্ত বার্মিজ চাকু হাতে নিয়ে তাদের গতিরোধ করে। প্রাণনাশের হুমকি দিয়ে রাকিবের ব্যবহৃত একটি সিলভার কালারের পুরনো Oppo স্মার্টফোন ছিনিয়ে নেয়। পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারী হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরদিন ৯ জুন শাজাহানপুর থানায় এ সংক্রান্ত মামলা (নং-১১, তারিখ-০৯/০৬/২০২৫, ধারা-৩৯২) দায়ের করেন রাকিব।

 

শাহজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. ময়নুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯ জুন সকাল সাড়ে ৭টায় আকাশ সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি অত্যাধুনিক বার্মিজ সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ সরকার ঘটনার দায় স্বীকার করেছে।

 

তদন্তে জানা যায়, আকাশ সরকারের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পূর্বে দায়েরকৃত ছয়টি মামলার বিস্তারিত নিচে দেওয়া হলো:

 

১. অস্ত্র মামলা – এফআইআর: ৩, তারিখ: ০১/০৯/২০২৩, ধারা: ১৯(f), Arms Act 1878, চার্জশিট: ১০০৭

২. ডাকাতির প্রস্তুতির মামলা – এফআইআর: ৯৩, তারিখ: ২৮/০৬/২০২২, ধারা: ৩৯৯/৪০২ দণ্ডবিধি, চার্জশিট: ৯৬০

৩. অস্ত্র মামলা – এফআইআর: ৫৭, তারিখ: ১৮/১২/২০২১, ধারা: ১৯(f), Arms Act 1878, জিআর: ১০৪০/২১

৪. অপহরণ ও হত্যাচেষ্টা মামলা – এফআইআর: ১৬, তারিখ: ০৩/০২/২০১৮, ধারা: ১৪৩/৩৬৪/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬(২), জিআর: ১৩৭/১৮

৫. জোরপূর্বক অর্থ আদায়ের মামলা – এফআইআর: ১৭, তারিখ: ০৩/০২/২০১৮, ধারা: ৩২৩/৩৮৫/৫০৬(২), জিআর: ১৩৮/১৮

৬. হত্যা মামলা – এফআইআর: ২২, তারিখ: ১৪/০৫/২০২০, ধারা: ৩০২/৩৪ দণ্ডবিধি, জিআর: ৪১৭/২০২০

 

আকাশ সরকারকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আরও কোনো সহযোগী থাকলে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সূত্র: শাহজাহানপুর থানা পুলিশ, বগুড়া

Viewed 25550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!