ছোট পরিসরে দৈনিক আমার ভাষার পরিচিতি সভা ও পরিচয় পত্র বিতরণ
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের মেডিকেল বাইপাস রোডে অবস্থিত দৈনিক আমার ভাষার(নিউজ পোর্টাল) বাণিজ্যিক কার্যালয়ে শুক্রবার আনুমানিক রাত ০৮.০০ সময় পত্রিকার পরিচিতি সভার ও পরিচয়পত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেন নিউজ পোর্টালের সম্পাদক মো:আশিকুর রহমান সুজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক মোঃ মাসুদ আলম হাওলাদার,সঞ্চালনায় ছিলেন সম্পাদক মো:আশিকুর রহমান সুজন।এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সংবাদ কর্মী ও সম্পাদকমন্ডলী বৃন্দ।
প্রকাশক মাকসুদ আলম হাওলাদার নবীন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের পরিবেশনের মাধ্যমে দৈনিক আমার ভাষাকে এগিয়ে নিয়ে যেতে হবে।সৎ পথে এবং সত্য সংবাদ উপস্থাপনের বিষয়ে সংবাদ কর্মীদেরকে দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক মোঃআশিকুর রহমান সুজন বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।কারো প্ররোচনায় পড়ে কখনোই ধান্দাবাজি ও চাঁদাবাজির মাঝে জড়াবেন না। যদি কখনো আপনাদের সম্পর্কে কোন অভিযোগ আসে আমাদের কাছে,তাহলে অবিলম্বে তাকে প্রত্যাহার করে,আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আমাদের বগুড়া শহরের জন্য একজন মাল্টিমিডিয়া ক্যামেরা পার্সন ও একজন মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দেয়া হয়েছে।এই দুটি সংবাদকর্মী আমাদের শেষ নিয়োগ পত্রিকা অফিস থেকে।
তিনি সর্বস্তরের মানুষ,গনমাধ্যম কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দোয়া ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলীর মোঃআবু সাঈদ হেলাল,মোঃইমরুল কায়েস,মোঃহাবিব নূর সহ নবীন সংবাদকর্মী-মোহাম্মাদ উল্লাহ,আরাফাত,আরমান,সিহাব সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Viewed 68100 times



