August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতি নিহত

স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন।মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার পথে ফৌজদারহাট পোর্ট কানেকটিং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইব্রাহিম খলিলকে বহনকারী চট্টগ্রামমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন 

 

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. ইব্রাহিম খলিল গুরুতর আহত হন।

পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী ও এক সন্তান আহত হন।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মো. ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ, দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া। এক শোকবার্তায় তিনি মরহুম ইব্রাহিম খলিলের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, তার মৃত্যুতে আমরা এক পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারালাম।

Viewed 9550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!