September 19, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চরতীতে বন্যার স্রোতে ভেসে প্রাণ গেল কিশোরের

মুন্সি শাহাব উদ্দীন,চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার তীব্র স্রোতে ভেসে গিয়ে মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিকভাবে প্রবল স্রোতের কবলে পড়ে সাঈদ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তার হাতে মাছ ধরার জাল জড়িয়ে থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

 

পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন।

 

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত সাঈদ মৃগী রোগে আক্রান্ত ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে চরতীসহ আশপাশের এলাকায় পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!