June 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিব গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানাধীন আদমদীঘি ইউপিস্থ ৪ নং ওয়ার্ডের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে জনৈক উদ্দিনের চায়ের দোকানের পিছনে ১ নং আসামীর নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে আসা অনুমান ৩৫ জন কার্যক্রম নিষিদ্ধ ঘেষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মী আগামী ২৩/০৬/২০২৬ ইং তারিখে কার্যক্রম নিষিদ্ধ ঘেষিত বাংলাদেশ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আদমদীঘি থানা এলাকাসহ জেলার যে কোন স্থানে, নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে বর্তমান প্রতিষ্ঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করিবার লক্ষ্যে একত্রিত হইয়াছে সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে পৌছাইয়া আসামী মোঃ সাকিব হোসেন (২৯), সভাপতি, উপজেলা ছাত্রলীগ, পিতা মোঃ ওসমান, সাং-তালশন, ইউপি-আদমদীঘি সদর, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া কে ১৫ ফিট বাই ৩ ফিট সাইজের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের একটি রঙ্গিন ব্যানারসহ গ্রেফতার করিয়া থানায় এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং-২০, তারিখ- ২২/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-15(3) The Special Powers Act, 1974; তৎসহ ২৬(২)/২৭(২) সাইবার সুরক্ষা আইন, ২০২৬ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আজ সোমবাব (২২ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewed 1550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!