June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া গ্রামে ছনি বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

 

 

নিহত ছনি বেগম ওই এলাকার প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কোনো এক সময়ে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন।কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

 

খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Viewed 1750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!