June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া গাবতলীতে জানালার গ্রিল কেটে স্বর্ণের গহনা চুরিঃমালামাল উদ্ধার ২ জন গ্রেফতার

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ গত বৃহস্পতিবার (১৪ মে) বগুড়ার পৌরসভার গাবতলী কলেজপাড়া বাদী কাজী হাফিজুর রহমান এর ভাড়া বাসায় অজ্ঞাতনামা চোরেরা জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে মোট ৫ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

 

এ ঘটনায় গাবতলী থানায় একটি চুরি মামলা রুজু হইলে উক্ত মামলার প্রেক্ষিতে গোপন তদন্ত, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার (১৫ মে) আসামী মোঃ বিশু আহমেদকে শনাক্ত করা হয়। ঐ দিনই রাত অনুমান ৪ টার সময় বগুড়া শহরের হোটেল পট্টির আমীর গেস্ট হাউজ হোটেলের ৬ তলার ৬১৩ নং রুমে অভিযান পরিচালনা করে মোঃ বিশু আহমেদ (২৮) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ বিশু আহমেদ (২৮), পিতাঃ সাং মৃত মতিয়ার রহমান (ওরফে) মোতালেব সাং কলম মহিষ্মারি (কৃষ্ণপুর) থানাঃ সিংড়া জেলাঃ নাটোর , এপি- সাং- গাড়ীদহ কুঠিরভিটা থানাঃ শেরপুর-বগুড়াকে গ্রেফতার করা হয়। তাঁর কক্ষে থাকা একটি ব্যাগের মধ্যে নিম্ন বর্নীত আলামত উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামী বিশু আহমেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২নং আসামী মোঃ তুহিন (২৮) পিতাঃ মোঃ ফরহাদ হোসেন সাং গাড়ীদহ কুঠিরভিটা থানাঃ শেরপুর-বগুড়া ও অজ্ঞাতনামা চোরের সহায়তায় বাদীর বাড়ীতে চুরি সংঘঠিত করেছে। তাঁর দেয়া তথ্য মতে শেরপুর থানার গাড়ীদহ কুঠিরভিটা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী তুহিনকে গ্রেফতার করা হয়।

 

 

উল্লেখ্য যে, গ্রেফতার কিছু আসামী বিশু একজন পেশাদার চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে সদর থানা ও গাইবান্ধা সদর থানায় ২টি চুরি মামলা রয়েছে।

উদ্ধারকৃত ১টি স্বর্ণের হার, ১টি স্বর্ণের হার ওজনঃ ৫ আনা ৪ রতি, স্বর্ণের কানের দুল, স্বর্ণের কানের রিং,

গ্রেফতারকৃত মোঃ বিশু আহমেদ (২৮) পিতাঃ সাং মৃত মতিয়ার রহমান @ মোতালেব সাং কলম মহিষ্মারি (কৃষ্ণপুর) থানাঃ সিংড়া জেলাঃ নাটোর , এপি-সাং-গাড়ীদহ কুঠিরভিটা থানাঃ শেরপুর-বগুড়া।

মোঃ তুহিন (২৮) পিতাঃ মোঃ ফরহাদ হোসেন সাং-গাড়ীদহ কুঠিরভিটা থানাঃ শেরপুর-বগুড়া।

Viewed 2450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!