April 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডাবলু সভাপতি,খোরশেদ সম্পাদক:বগুড়া জেলা সম্মিলিত নাগরিক জোট’র আত্মপ্রকাক

স্টাফ রিপোর্টারঃ মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি মুক্তএবং নাগরিক সুবিধা সম্বলিত একটি উন্নত ও আধুনিক বাসযোগ্য বগুড়া শহর গড়ার প্রত্যয়ে ‘বগুড়া জেলা

সম্মিলিত নাগরিক জোট’ নামের একটি অরাজনৈতিক সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে|

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকালে বগুড়া শহরের রোচাচ হোটেলের সেমিনার কক্ষে আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের আত্ম প্রকাশ ঘটে| কমিটি গঠন উপলক্ষ্যে আতরাব আলী

ডাবলু’র সভাপতিত্বে এবং খোরশে আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত

হয়| আলোচনা সভা শেষে আতরাব আলী ডাবলু কে সভাপতি, খোরশেদ আলম কে সাধারণ সম্পাদক এবং সাজেদুর রহমান সবুজ কে সাংগঠনিক সম্পাদক করে ‘বগুড়া জেলা সম্মিলিত নাগরিক জোট’র কমিটি ঘোষণা করা হয়| কমিটির অন্যান্যরা হলেন

সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি হারুন-উর-রশিদ তালুকদার,

আব্দুল মজিদ পশারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম উল আলম রবি, মেছবাউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর আখতার আলী সাগর, প্রচার সম্পাদক আবু তারেক, সহ-প্রচার সম্পাদক পুটু মিয়া, অর্থ সম্পাদক শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক এড. মুনসুর রহমান, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সুচন্দন সরকার, ধর্মীয় সম্পাদক আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক এমিলিয়া, নির্বাহী সদস্য প্রামাণিক রতন। এছাড়া নাগরিক জোটের সার্বিক কর্মকান্ড সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ৫

সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৩ সদস্যের সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে| অনুষ্ঠান শেষে সংগঠনের অন্যতম পরামর্শক মরহুম রেজাউল বারী দীপন এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Viewed 1350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!