August 8, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

 

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।

 

এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে।

 

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কিছুটা স্থিতিশীলতার কারণে রিজার্ভে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

 

বর্তমান রিজার্ভ পরিস্থিতি দেশের আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Viewed 2300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!