April 19, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া আদমদিঘীতে গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া আদমদীঘি উপজেলা এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে ডিএনসি-বগুড়া।

গ্রেফতারকৃত আসামীদের হলো, মোঃ রাজু (২৬), পিতা মোঃ দেলোয়ার হোসেন সাং বামনি গ্রাম থানা-আদমদীঘি। মোঃ আসাদুল হক (২৪), পিতা: মোঃ আবু বক্কর সিদ্দিক

সাং: খাদোয়া বিষ্ণাপুর থানা: আক্কেলপুর

জেলা জয়পুরহাট। মোঃ আব্দুস সামাদ (৪০)

পিতাঃ মৃত ইসমাইল শেখ, সাং: বড় দিক সাই

থানা:পাবনা সদর জেলা পাবনা।

আজ রবিবার ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়ার আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

Viewed 1400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!