বগুড়া শাজাহানপুরে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাইমনক্য চাকমা গ্রেফতার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শাহাজানপুর উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর শ্যামলী পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০ বাসের D-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী চাইমনক্য চাকমা (২২) এর দেহ তল্লাশী করে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাইমনক্য চাকমা (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাঞ্চুপাড়া, হরিকুলা গ্রামের পিতা উবায়ং চাকমা এর ছেলে চাইমনক্য চাকমা (২২)।
আজ রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাহাজানপুর উপজেলা সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্প এর সামনে পাকা রাস্তার উপর শ্যামলী পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০ বাসের D-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী (১) চাইমনক্য চাকমা (২২) এর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহাজানপুর থানায় উপ পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে, মামলা দায়ের করে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Viewed 1550 times



