বগুড়া শিবগঞ্জে গাঁজাসহ ৫ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে এলাকা ৫ জনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে, ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে ৫০ টাকা বাকী ৪ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো, শ্রী রুবেল বাসফোড় (৩৬), পিতা: মৃত মনু বাসফোড়
সাং: নাগরকান্দি, হাতিবান্ধা। মোঃ সোহেল (৩৫), পিতা: মোঃ আসাদ আলী সাং: নাগরকান্দি, হাতিবান্ধা। মোঃ সাবলু মিয়া (৪৩), পিতা: মৃত শওকত হোসেন
সাং: নাগরকান্দি, হাতিবান্ধা। মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা: মৃত ইবরাহীম ফকির
সাং: মহাস্থান পূর্বপাড়া। মোঃ লালন (৩৫)
পিতা: মৃত আফজাল হোসেন সাং: মহাস্থান পূর্বপাড়া থানা: শিবগঞ্জ-বগুড়া।
আজ ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৫ জনকে গাঁজাসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে ৫০ টাকা বাকি ৪ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
Viewed 300 times


